ঢাকা সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইমাম কমিটির দোয়া মাহফিল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১২-০১ ১৫:২৫:২০

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১লা ডিসেম্বর দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্বরে পৌর মার্কেটের তৃতীয় তলায় জেলা ইমাম কমিটির কার্যালয়ে জেলা ইমাম কমিটির আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 এ সময় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এ সময় জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন আব্বাসী, জেলা ইমাম কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আলাউদ্দিন আল আজাদ, মুফতি আমিনুল ইসলাম কাশেমী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আইয়ুব খান আনসারী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুসসহ জেলা ইমাম কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৯৮৬ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সফল নেতৃত্ব, এক এগারো-তে ফখরুদ্দিন মঈনুদ্দিন শাসনামলে তার আপোষহীনতা, এমনকি ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে তিনি আপোষ না করে জেল খেটে এদেশের মানুষের হৃদয়ে যে ভালোবাসার স্থান করে নিয়েছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
 দেশের প্রয়োজনে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে দরকার। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করার জন্য সবার কাছে অনুরোধ জানান।  
 দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা। এ সময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও রোগমুক্তি কামনা করা হয়। 
 উল্লেখ্য, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয়।

 

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
 রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স  অভিযানে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার-৪জন
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
সর্বশেষ সংবাদ