রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গতকাল শনিবার দুপুরে প্রাথমিক সহকারী শিক্ষক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে বেতাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও নলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস ছোবহানের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক পার্থ প্রতিম দাস, শহিদুজ্জামান, আবু হাসান, রাশিদুল ইসলাম, আব্দুর রহিম মিলন, রেজাউল ইসলাম সুজন ও পিংকী প্রমুখ।
সম্মেলন শেষে সহকারী শিক্ষক পার্থ প্রতিম দাসের প্রস্তাবে উপস্থিত সবার সমর্থনে সহকারী শিক্ষক আব্দুস সবুর খানকে সভাপতি ও মোঃ নাসির উদ্দিন শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এরপর মোঃ শহিদুজ্জামানের প্রস্তাবে রাশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আবু হাসানকে অর্থ সম্পাদক ও দিলরুবা ইয়াসমিন পিংকীকে মহিলা সম্পাদিকা নির্বাচিত করা হয়। বেতাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সবুর খান জানান, আগামী ১০দিনের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।



