] ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদকে বিজয়ী করতে প্রচার প্রচারণা করেছে রাজবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল ৬ই ডিসেম্বর দুপুরে উপজেলার মাছপাড়া বাজারে সাবেক প্রধানমমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রচার প্রচারণায় অংশ নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
প্রচারণায় রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচার প্রচারণা শেষে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া বলেন, আমি ও হারুন ভাই দীর্ঘদিন একসাথে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কাজ করেছি। দল আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করেছে। রাজবাড়ী-১ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি আমার বড় ভাই আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এতে আমার নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম হয়।
দ্বিতীয় দফায় আমার সাথে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা হারুন অর রশিদকে দলীয় মনোনয়ন দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। হারুনের মনোনয়নের কারণে নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। তিনি বিএনপি মনোনীত ধানের শীষের ২জন প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ আহবান জানান।
প্রচার প্রচারণার আগে দেশনেত্রী বেগম খালেদার জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়াসহ সম্প্রতি মাছপাড়া ইউনিয়ন বিএনপির সদ্য প্রয়াত সাংগঠনিক সম্পাদক খোন্দকার টুটুলের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



