ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৬ ১৪:১৮:৫১

 ‘’এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ই ডিসেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুভ উদ্বোধন করা হয়েছে। 
 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতির প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখার ক্ষেত্রে খেলাধুলার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে কার্যকর ভূমিকা রাখে এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
 উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শ্যামল চন্দ্র বসাক, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা ক্রীড়া সংমস্থা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ, আয়োজক কমিটি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ