রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ৭ই ডিসেম্বর সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের শারমিন আক্তারের বাড়ির উঠানে কমিউনিটি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের ২য় প্রান্তিকের(অক্টোবর-ডিসেম্বর-২০২৫) জিওবি খাতের কমিউনিটি সভা এবং বিকেল ৩টায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের চন্দ্রচালা গ্রামের দুলাল সরদারের বাড়ির উঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর-২০২৫) রাজস্ব খাতের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের ঘোষক নূরআলম।
উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে উপস্থিত মা-বোনদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন ঢাকার গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরিফা ইয়াসমিন।
তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন জাতি গঠন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, গ্রাম আদালত, জেলা লিগ্যাল এইডের সেবাসমূহ, গুজব সম্পর্কে সচেতনতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ, গুজব ,বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, যৌতুকের ভয়াবহতা, ইভিটিজিং, পরিস্কার পরিচ্ছন্নতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, মাদকাসক্তি প্রতিরোধ, শিশুর জন্ম নিবন্ধনের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।



