রাজবাড়ীতে ডিলার, খামারি ও এআই টেকনিশিয়ানদের নিয়ে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ‘আফতাব রিজিওনাল মিট’ শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই ডিসেম্বর সকাল ১০টায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে শহরের নান্নু টাওয়ারের রাজবাড়ী কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুল মজিদ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের সিইও মাহাবুবুর রহমান সরকার।
আফতাব ফিড প্রোডাক্টস লিঃ এর স্ট্রাটেজি এন্ড বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আফতাব এগ্রো ডিভিশনের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান বক্তব্য রাখেন।
এতে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ শাকিল আহমেদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে নিউট্রিশন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন নিউট্রিশন ম্যানেজার আবু সাঈদ আকাশ।
অন্যান্যদের মধ্যে এজিএম টেকনিকাল সেলস(ফিশ) সাব্বির আনোয়ার, আফতাব ফিডের খুলনা রিজিওনের রিজিওনাল টেকনিক্যাল ম্যানেজার আবু মুহিদ আবির সহ স্থানীয় ডিলার, খামারি ও এআই টেকনিশিয়ানরা বক্তব্য রাখেন।
প্রোগ্রামে বক্তারা খামারিদের জন্য আধুনিক ফিড ম্যানেজমেন্ট, ব্যবসায়িক স্থিতিশীলতা, উৎপাদন বৃদ্ধির উপায় এবং মানসম্মত মেডিসিন ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সঠিক তথ্য, গুণগতমানসম্পন্ন ফিড এবং দক্ষ ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে খামারের উৎপাদন ব্যয় কমিয়ে লাভ বৃদ্ধি করা সম্ভব।
আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন এবং উন্নয়নমূলক মতামত প্রদান করেন।
অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী ও ডিলারদের আফতাব ফিড প্রোডাক্টসের পক্ষ থেকে উপহার দেওয়া হয় এবং র্যাফেল ড্র’তে ৩জন বিজয়ী কে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে আফতাব ফিড প্রোডাক্টসের রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্নস্তরের কর্মকর্তা-সেলস টীমের নেতৃবৃন্দ ছাড়াও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার ফিড ও মেডিসিন ডিলার-খামারি ও এআই টেকনিশিয়ানরা অংশ নেয়।



