ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
বাহাদুরপুরে বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৭ ১৪:৪৬:২৫

পাংশা উপজেলার বাহাদুরপুরের তারাপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে গত ৬ই ডিসেম্বর দিনগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে গেছে।
 বাহাদুরপুর ইউপির তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবর স্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম জানান, ফজরের আজান দিতে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার শিক্ষার্থীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বিদ্যুতের কোন সংযোগ নেই। রাস্তা থেকে একটু ভিতরে কবর স্থানটি। ফলে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এখানে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
 কবরস্থান পরিচালনা কমিটির সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হবে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে।
 বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ সমশের আলী বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুনের দেওয়ার ঘটনা খুবই দুঃখজনক। ৭১ সালের পরাজিত শক্তিরাই এমন কাজ করেছে বলে ধারণা করছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
 পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সচিব সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম খান জাহাঙ্গীর বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখন মুক্তিযোদ্ধাদের কবরেও নাশকতা চালাচ্ছে। এর বিচার না হলে ভবিষ্যতে দেশে মুক্তিযোদ্ধাদের কোনো অস্তিত্বই থাকবে না। ধারণা করতে পারিনি বিজয়ের মাসে এ ধরনের ঘটনা ঘটবে। আশা করছি প্রশাসন দ্রুত নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।
 বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসরকে জানানো হয়েছে।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত কবরস্থান পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ