ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ী জেলার ৫টি থানায় নতুন ওসিদের দায়িত্ব গ্রহণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৭ ১৪:৪৬:৪৬

 রাজবাড়ী জেলার ৫টি থানায় নবাগত অফিসার ইনচার্জ(ওসি) যোগদান করেছেন। গতকাল ৭ই ডিসেম্বর সন্ধ্যা ৭টায় তারা স্ব-স্ব থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
 বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
 যোগদানকৃত অফিসার ইনচার্জরা হলেন- পরিদর্শক খোন্দকার জিয়াউর রহমান রাজবাড়ী সদর থানায়, পরিদর্শক মোঃ মমিনুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায়, পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন কালুখালী থানায়, পরিদর্শক মোঃ আব্দুর রব তালুকদার বালিয়াকান্দি থানায় এবং পরিদর্শক শেখ মইনুল ইসলাম পাংশা থানায় যোগদান করেছেন।
 অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, নবাগত অফিসার ইনচার্জরা তাদের স্ব-স্ব থানায় যোগদান করেছেন। আশা করছি নতুন অফিসার ইনচার্জদের মাধ্যমে থানা এলাকার কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ