ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টে ডাঃ আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-০৭ ১৪:৪৭:৫৭

তারুণ্যের উৎসব উপলক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ গতকাল ৭ই ডিসেম্বর বিকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
 আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজ নির্ধারিত সময়ে ১-০ গোলে কালুখালী সরকারী কলেজকে পরাজিত করে।
 ফাইনাল খেলাতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার।
 জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, খেলাধুলা তরুণদেরকে যেমন আনন্দ দিবে তেমনি খারাপ কিছু থেকে তাদেরকে দূরে রাখবে। এছাড়াও শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আজকে যে দল বিজয়ী হয়েছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা দুর্দান্ত খেলে ও নিজেদের যোগ্যতাই চ্যাম্পিয়ন হয়েছে। যারা রানার্সআপ হয়েছে তারাও ভালো খেলছে। দুটো টিমের জন্যই আমার অত্যন্ত শুভকামনা রইল। খেলাধুলা যুবসমাজকে সৎ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে। খেলার মাধ্যমেই আমাদের ছেলেরা আগামী দিনের তারকা হয়ে উঠবে। সেই সাথে, খেলাধুলার মাধ্যমে তরুন প্রজন্মকে অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখা যাবে।
 খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির প্লাকার্ড তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তারসহ অন্যান্য অতিথিরা।
 এ সময় এনডিসি মকবুল হোসেন, রাজবাড়ী ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মিরাজুল মাজিদ তূর্য্যসহ শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ, আয়োজক কমিটি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।
 জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এ টুর্নামেন্ট গত ৬ই ডিসেম্বর শুরু হয়। জেলার ৫টি উপজেলার ৮টি কলেজ এই টুর্নামেন্টে অংশ নেয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ