ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
গোয়ালন্দে বিদ্যুৎপৃষ্টে ১জনের মর্মান্তিক মৃত্যু
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-১২-১১ ১৪:৪৬:৩৬

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুৎপৃষ্টে রোকন উদ্দিন রোমান(৪২) নামে ১ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 গতকাল ১১ই ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার উজানচর ১নং ওয়ার্ড শ্রীদাম দত্ত পাড়া(লেকপাড়া) মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 
 তিনি ওই গ্রামের মোঃ খাদেম শেখের ছেলে। রোমান পেশায় একজন কৃষি উদ্যোক্তা ছিলেন। নিহতের তার স্ত্রী, রেদোয়ান শেখ(৯) ও রাফিয়া আক্তার(৩) নামে ২টি সন্তান রয়েছে।
 নিহতের শ্বশুর মোঃ সিদ্দিক মন্ডল জানান, রোমান সকাল ১০টার দিকে ভুট্টা ক্ষেতে পানি দেয়ার জন্য নিজ ঘরে থাকা সেচ মোটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে গুরুতর আহত হন। তারপর বাড়ির লোকজন তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
 তিনি আরো জানান, বাদ এশার নামাজের পর জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

গোয়ালন্দে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে রাজবাড়ীতে সরস্বতী পূজা উদযাপন
পাংশায় সাবেক এমপি ডাঃ আসজাদ ও তার সহধর্মিনীর মৃত্যু বার্ষিকী পালিত
সর্বশেষ সংবাদ