ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ীর জেলার ২টি আসনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-১১ ১৪:৪৯:৫৪

 গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭ এর দফা(১) ও (২) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী গণভোট অনুষ্ঠানের উদ্দেশ্যে সংযোজিত তফসিলের কলাম ১-এ বর্ণিত নির্বাচনি এলাকাসমূহের জন্য কলাম ২৪৪-এ বর্ণিত কর্মকর্তাগণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করেছে।
 গতকাল ১১ই ডিসেম্বর নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
 প্রজ্ঞাপনে ২০৯ সংসদীয় আসন রাজবাড়ী-১ ও ২১০ সংসদীয় আসন রাজবাড়ী-২ এর জন্য রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তারকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের প্রত্যেক উপজেলার উপজেলা নির্বাহী অফিসাররা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ