আসন্ন ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১২ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৪ই ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলার ৫টি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
গত ১১ই ডিসেম্বর রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানা থেকে জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক অফিস আদেশ তাদের নিয়োগ দেওয়া হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সীখানার অফিস আদেশ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে ৫টি উপজেলায় নিয়োগ দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমান।
কালুখালী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক।
বালিয়াকান্দি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মিজানুর রহমান।
পাংশা উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সাদ আহমেদ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক।
গোয়ালন্দ উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ মুনতাসির হাসান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ হাফিজুর রহমান।



