ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ীর গোদার বাজার পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় বাড়ছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-১২ ১৪:০৪:৪০

 পদ্মা কন্যা খ্যাত রাজবাড়ী জেলায় পর্যটন কেন্দ্র নেই বললেই চলে। রাজবাড়ী শহরের উপকণ্ঠে গোদার বাজার পদ্মা নদীর পাড়ে নতুন করে আবারও গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। দিন দিন এই পর্যটন কেন্দ্রে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীরা একটু নিরিবিলি সময় কাটাতে ও নদীরে হিমেল বাতাস উপভোগ করতে এখানে এসে সময় কাটাচ্ছেন।
 জানা গেছে, একসময় গোদার বাজার এলাকা দর্শনার্থীদের পছন্দের একটি জায়গা ছিলো। সেখানে  জেলা প্রশাসনের সহায়তায় নদী পাড়ে সৌন্দর্য বর্ধণে নানান কাজ হয়েছিলো। কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে সেগুলো বিলীন হয়ে যায়। দীর্ঘদিন গোদার বাজারের পদ্মা পারের সৌন্দর্য বর্ধনের কাজ কেউ করেনি। যার ফলে একমাত্র বিনোদন কেন্দ্রটি হারাতে বসেছিল তার ঐতিহ্য ও দর্শনার্থী। রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে সুলতানা আক্তার যোগদান করার পরেই গোদার বাজার পদ্মা নদী পারে সৌন্দর্য্য বর্ধণের দিকে নজরদেন তিনি। পদ্মা নদীর পাড়কে বিনোদন কেন্দ্রে রূপ দিতে ও পর্যটনমুখী করতে তিনি নানান উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে পদ্মা পারে দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চ, গোলঘর, ওয়াশ ব্লক নির্মাণ করেন তিনি। সৌন্দর্য্য বর্ধণে করা হয় বৃক্ষরোপণ। এছাড়াও পদ্মাপারে “আই লাভ রাজবাড়ী” সাইন ও দর্শনার্থীদের বসার জন্য “জলকাব্য” নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেন তিনি। পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে বসানো হয় সোলার লাইট।
 গতকাল ১২ই ডিসেম্বর বিকেলে গোদার বাজার পদ্মা পারে গিয়ে দেখা যায়, পর্যটন কেন্দ্র পদ্মাপুলকে মানুষের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে গোদার বাজার এই পদ্মার পাড়ে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র ‘পদ্মাপুলক’। এছাড়াও পদ্মার পাড়ে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন খাবারে দোকান, খেলনার দোকান, কসমেটিকস এর দোকান। এছাড়াও শিশু ও কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ইঞ্জিন চালিত ম্যাজিক বোর্ট সহ বিভিন্ন প্রকার রাইড। দর্শনার্থীদের জন্য পদ্মার পারে ফুচকা, চটপটি, পাপড়, বাদাম, আইসক্রীম, ঝালমুড়িসহ বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান বসেছে। দোকানগুলোতেও রয়েছে উপচে পড়া ভিড়।
 পদ্মার পাড়ে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, গোদার বাজার পদ্মা পাড় হারানো রূপ ফিরে পেয়েছে। এখানে এসে দেখলাম দর্শনার্থীদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সেলফি বা ছবি তোলার জন্য এখানে একটি আই লাভ রাজবাড়ী লেখা সম্বলিত একটি অবগুণ্ঠক তৈরি করা হয়েছে। সবাই এখানে এসে ছবি তুলছে। বসার জন্য ‘জলকাব্য’ তৈরি করা হয়েছে। 
 একাধিক দর্শনার্থীরা জানান, রাজবাড়ীর পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা জলকাব্য শুধু একটি স্থাপনা নয়; এটি প্রকৃতি, নান্দনিকতা ও জনকল্যাণের এক অনন্য সমন্বয়। পদ্মাপারের মানুষের কাছে এটি হয়ে উঠেছে স্বস্তি, বিনোদন এবং সম্ভাবনাময় নতুন ঠিকানা।
 স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, আমাদের অনেকদিনের প্রত্যাশা পদ্মাপাড়ের গোদার বাজার এলাকায় একটি নান্দনিক বিনোদন কেন্দ্রের, সেটি আমাদের জেলা প্রশাসক পূরণ করেছেন। তারই চিন্তা চেতনায় ও উদ্যোগে পদ্মা পার তার হারানো সৌন্দর্য ফিরে পেয়েছে।
 ফুচকা বিক্রেতা সবুজ হোসেন বলেন, গোদারবাজার পদ্মার পারে পর্যটকদের ভীড় বেড়েছে। বেচাকেনাও ভালো হচ্ছে আমাদের। তবে সারাবছর যাতে এই পদ্মার পাড়ে দর্শনার্থীদের ভিড় থাকে সেই ব্যবস্থা করতে হবে।
 রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রাজবাড়ীকে সুন্দর, পরিচ্ছন্ন ও জীবনমানের দিক থেকে উন্নত জেলায় পরিণত করার লক্ষ্য নিয়ে আমরা এ কাজ করছি। ‘পদ্মাপুলক ও জলকাব্য সেই অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। পদ্মাপাড়কে মানুষের সময় কাটানোর উপযোগী, স্বাস্থ্যসম্মত ও নান্দনিক স্থানে রূপ দিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদ যৌথভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ