যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনে রাজবাড়ী জেলা প্রশাসনে থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে(নিউ কলোনী) পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে, ছাত্র ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হবে। এরপর একই জায়গায় সকাল সাড়ে ১১টায় তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।
এরপর বেলা ১২টায় জেলা অফিসার্স ক্লাব চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ। সাধনা সিনেমা হলে দিনব্যাপী ছাত্রছাত্রীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সুবিধাজনক সময়ে রাজবাড়ী শহরের বিভিন্ন মিলনায়তন/উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনী, সুবিধাজনক সময়ে সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত/বীর মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়েছে। দুপুরে সকল হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু পরিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিকাল ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে প্রদর্শনী ফুটবল ম্যাচ/কাবাডি/হাডুডু খেলার আয়োজন। বিকাল ৪টায় একই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। বিজয় দিবসের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী শিশু পার্ক ও ডাঃ আবুল হোসেন ট্রাস্ট জাদুঘরে বিনা টিকেট শিশু পার্কে শিশুদের ও জাদুঘর সর্বসাধারণের প্রবেশ উন্মুক্ত রাখা হবে।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ১৮ই ডিসেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা অনুষ্ঠিত হবে।



