ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
মনোনয়ন দাখিল ২৯ ডিসেম্বর॥ আপিলের সময় কমিয়ে নিষ্পত্তির সময় ২দিন বাড়ল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-২০ ১৫:০৬:২৮

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
 সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে। আগামী ২৯শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
 গত ১১ই ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
 তবে, ১৮ই ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন(ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করেছে ইসি।
 ইসির সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ থেকে ১১ই জানুয়ারী, সোমবার থেকে রোববারের পরিবর্তে ৫ থেকে ৯ই জানুয়ারী, সোমবার থেকে শুক্রবার হবে।’
 ‘আপিল নিষ্পত্তির তারিখ ১২ থেকে ১৮ই জানুয়ারী, সোমবার থেকে রোববারের পরিবর্তে ১০ থেকে ১৮ই জানুয়ারী, শনিবার থেকে পরের সপ্তাহের রোববার পর্যন্ত হবে।’
 ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের (অতঃপর সংবিধান বলে উল্লিখিত) অনুচ্ছেদ ৬৫-এর অধীন সংসদ গঠন করার লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন; সেহেতু, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা(১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনী এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারগণকে আহ্বান জানাচ্ছে এবং উক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নি¤œবর্ণিত সময়সূচি ঘোষণা করছে:’
 রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯শে ডিসেম্বর, সোমবার।
 রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০শে ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ঠা জানুয়ারী  রোববার পর্যন্ত।
 মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিবার।আপিল দায়েরের তারিখ ৫ই জানুয়ারী সোমবার থেকে ৯ই জানুয়ারী শুক্রবার পর্যন্ত।
 আপিল নিষ্পত্তির তারিখ ১০ই জানুয়ারী শনিবার থেকে ১৮ই জানুয়ারী রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারী মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারী বুধবার। ভোট গ্রহণ ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার।

 

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ঃ প্রথম ধাপে প্রস্তাব ৩৪,৬০৮ কোটি টাকা
রাজবাড়ী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব মাহবুবা ফারজানা
সর্বশেষ সংবাদ