ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
সুদানে শহীদ ৬জন বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌছেছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১২-২০ ১৫:১৯:১৪

 সুদানের আবেই এলাকায় গত ১৩ই ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ৬জন শান্তিরক্ষীর লাশ গতকাল ২০শে ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করেছে।
 বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন।
 এছাড়াও লাশ গ্রহণকালে চেয়ারম্যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা এর ফোর্স কমান্ডার এর প্রতিনিধি, চীফ কমিউনিটি লিয়াজো অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি(ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, সেনা সদর; ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 লাশ গ্রহণকালে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শাহাদাত বরণকারী সকল সামরিক ব্যক্তিবর্গের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।
 আজ ২১শে ডিসেম্বর সকালে ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠান শেষে শান্তিরক্ষীদের মরদেহ নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে প্রেরণ করে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে।
 উল্লেখ্য, ওই সন্ত্রাসী ড্রোন হামলায় ছয় জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯জন শান্তিরক্ষী আহত হন। আহতদের মধ্যে ৮জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল ৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।
 এদিকে নিহত ৬জন শান্তিরক্ষীর মধ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হোগলাডাঙ্গী গ্রামে শহীদ শান্তিরক্ষী সৈনিক মোঃ শামীম রেজার কফিন আজ রবিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে কালুখালীতে পৌছাবে। পরে সেখানে জানাযা শেষে সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

 যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় পড়বে না যারা-
 ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো সস্ত্রীক আটক
 নিউইয়র্কের মেয়রের দায়িত্ব নিলেন জোহরান মামদানি
সর্বশেষ সংবাদ