ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও দক্ষ ব্যক্তিদের নির্বাচিত করে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার আহবান
  • মোক্তার হোসেন
  • ২০২৬-০১-০৯ ১৪:০১:২২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল ৯ই জানুয়ারী পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমী চত্বরে সাবেক ছাত্রশিবির ভাইদের নিয়ে প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং কালুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুর রবের উপস্থাপনায় প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
 তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও দক্ষ ব্যক্তিদের নির্বাচিত করে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান।
 বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর ও রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের অঞ্চল সহকারী শামছুল ইসলাম আল বরাটি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামালুদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ হারুন অর রশিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, রাজবাড়ী ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রইস উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন মধু, রাজবাড়ী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু তাহের, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাৎ জামিল(রুপু কাজী) ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আব্দুল হাই জোয়ার্দ্দার প্রমূখ বক্তব্য রাখেন।
 দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল হালিম।
 জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে আশ্রয়ণ প্রকল্পের জায়গায় দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ
উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে রাজবাড়ীতে সরস্বতী পূজা উদযাপন
পাংশায় সাবেক এমপি ডাঃ আসজাদ ও তার সহধর্মিনীর মৃত্যু বার্ষিকী পালিত
সর্বশেষ সংবাদ