রাজবাড়ীতে গতকাল ৯ই জানুয়ারী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫’ নিশ্চিত করতে লিখিত পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পরীক্ষা শুরুর সময় থেকে শেষ পর্যন্ত তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তিনি কেন্দ্রসমূহ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। জেলা প্রশাসক পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থী ও দায়িত্বরত কর্মকর্তাদের বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, রাজবাড়ী জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬ হাজার ৮৫৯ জন। শতকরা ৭৮ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট ১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।



