রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গত ৮ই জানুয়ারী বেলা ১১টায় জেলা কারাগার পরিদর্শন করেছেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, জেল সুপার এনামুল কবির সহ কারা বিভাগের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার জেলা কারাগারে পৌছালে কারারক্ষীদের একটি সুসজ্জিত ও চৌকস কারারক্ষী দল তাকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করে সম্মান জানায়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার কারাগারের বিভিন্ন ওয়ার্ড, কিশোর ওয়ার্ড, রন্ধনশালাসহ কারাভ্যন্তরের বিভিন্ন চত্বর ঘুরে দেখেন এবং কারাবন্দীদের সার্বিক খোঁজখবর নেন। তিনি কারাবন্দীদের থাকা-খাওয়া, চিকিৎসা সেবা, নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে অবহিত হন।
এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার কারাগারের শৃঙ্খলা, মানবিক ব্যবস্থাপনা এবং প্রচলিত বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ এবং কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া তিনি কারাবন্দীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের প্রক্রিয়া ও প্রয়োজনীয়তার বিষয়ে অবহিত করেন।



