ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ীতে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য-সাথী ও যুবকদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-০৯ ১৪:০৩:৩৩

 রাজবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সদস্য, সাথী ও যুবকদের প্রীতি সমাবেশ গতকাল ৯ই জানুয়ারী সকালে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত হয়।
 বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
 রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান ও কর্মপরিষদ সদস্য প্রফেসর মোঃ হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মোঃ শামসুল ইসলাম আল বরাটি, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মোঃ জামাল উদ্দিন।
 অন্যান্যের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ আহম্মেদ, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক(অবসরপ্রাপ্ত) ডাঃ ইউনূস আলী মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ি কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, প্রিয় ভাইয়েরা আপনারা ২০২৪ এর জুলাই-আগস্টের আগের প্রেক্ষাপট জানেন এবং পরে প্রেক্ষাপটও জানেন। ২০০৬ সালের ২৮শে অক্টোবর তৎকালীন যিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন খুনি হাসিনা ঘোষণা দিয়েছিলেন সারা দেশ থেকে লগি বইঠা নিয়ে ঢাকায় আসার জন্য। তার এই ঘোষণার পর আমাদের শিবিরের ভাইদের সাপের মতন পিটিয়ে হত্যা করা হয়েছিল। তারা সেই লাশগুলোর উপর দাঁড়িয়ে খুনি হাসিনার গুন্ডা বাহিনীরা উল্লাস করেছিলো। ১/১১ এর পর বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়েছে, বাংলাদেশের বাস্তবতা,বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে কাঙ্খিত মান ছিল সেটা কোথায় গিয়েছে সেটা গত ১৫ বছর আমরা দেখেছি। একটি পাতানো নির্বাচনের মধ্যে দিয়ে হাসিনা ক্ষমতায় এসে আমাদের চৌকস যারা সেনা অফিসার ছিলো তথাকথিত বিডিআর বিদ্রোহের নাম দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যাকান্ডের অন্যতম কারণ ছিল তারা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতো, ইসলামিক মূল্যবোধের পক্ষে কথা বলতো।
 তিনি বলেন, এরপর আমরা দেখেছি শাপলা চত্বরে রাতের আঁধারে আমাদের  আলেম-ওলামাদের গভীররাতে অপারেশন চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শুধু তাই না যারাই হাসিনা ও তার ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, নয়তো গুম করা হয়েছে। এভাবেই গত ১৫টি বছর অতিবাহিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি এই জুলুম, লড়াই, সংগ্রাম ও ত্যাগ কোরবানির ওপর ভিত্তি করে জুলাই আগস্টে আপামর জনতা জেগে উঠেছিল। এই জাগরণের মধ্যে দিয়েই খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন করেছিলো।  তিনি বলেন, এত রক্তের পরে এত জীবনের পরে জুলাই শেষে তাদের প্রত্যাশা কি, তাদের প্রত্যাশা একটি ইনসাফের রাষ্ট্র তারা কয়েম করতে চায়। আজকে ইনসাফের পক্ষে কথা বলার কারণে আমার ভাই শহীদ ওসমান বিন হাদিকে জীবন দিতে হয়েছে। এই বাংলাদেশে যে রক্তের উপরে সরকার বসানো হয়েছিল, তারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়ায় সরকারে আসে নাই। তাদেরকে তো কেউ ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়নি। কিন্তু এখন যারা ন্যায় ইনসাফের কথা বলে, ইনকিলাবের কথা বলে তাদেরকে কেন জীবন দিতে হচ্ছে। এই রাষ্ট্রের কাছে ওই জাতির কাছে প্রশ্ন রাখলাম। হাদি ভাইয়ের হত্যা অনেক দিন অতিবাহিত হয়েছে। কিন্তু তার যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। খুনিরা নাকি পাশের দেশে পালিয়ে গেছে। এর চেয়ে লজ্জাজনক একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য কিছু হতে পারে না। যে রাষ্ট্র শহীদ হাদি ভাইয়ের খুনিদের আশ্রয় দিচ্ছে, খুনি হাসিনাকে আশ্রয় দিচ্ছে সে রাষ্ট্র আমাদের বন্ধু হতে পারে না। সেই রাষ্ট্রকে আমরা বলবো প্রতিবেশি সুলভ আচরণ করুন।
 তিনি আরও বলেন, প্রিয় ভাইয়েরা আজকে জুলাই আগস্টের পরে আমাদের একটা স্বপ্ন ছিলো যে বাংলাদেশের সকল কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই পরিবর্তন আসিনি। বিগত সময়ে হাসিনা যে আচরণগুলো করত, ফ্যাসিবাদীরা যে আচরণগুলো করত এখন কারো কারো কার্যকলাপের মধ্যে সে আচরণ গুলো ফুটে উঠছে। আমরা এই প্রজন্মের পক্ষ থেকে, ছাত্র সমাজ ও যুব সমাজের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান জানতে চাই, আমরা কোন ব্যক্তি বা কোন দলের বিপক্ষে নয়। কিন্তু যাদের মধ্যে ফ্যাসিবাদী আচরণ ফুটে উঠবে এই প্রজন্ম তাদের বিরুদ্ধে। 
 শিবিরে সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা চাই একটি গুণগত পরিবর্তন হোক। রাজনীতি হোক উদার মানসিকতার রাজনীতি, পরস্পরের প্রতি শ্রদ্ধা রাজনীতি, ভ্রাতৃত্বের রাজনীতি। আমরা প্রত্যাশা রাখবো আমাদের সামনে সেই সুযোগ তৈরি হয়েছে। আগামী ১২ই ফেব্রুয়ারী বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই দিনে জুলাই ও আগস্টের সকল প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে যারা সত্যিকার অর্থে বাংলাদেশে একটি আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চায়, যারা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চায় তারা ঐক্যবদ্ধভাবে আগামী ১২ই ফেব্রুয়ারীতে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
 আমরা বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রত্যক্ষ করেছি। বাংলাদেশের যুবকরা, ছাত্ররা কি চিন্তা করে, তারা কেমন বাংলাদেশ চায়, তারা কেমন নেতৃত্ব দেখতে চায় ইতিমধ্যে তারা সেই ম্যান্ডেট পাঁচটি বিশ্ববিদ্যালয় দিয়েছে। আমরা আশা করবো আগামী ১২ই ফেব্রুয়ারীতে বাংলাদেশের এই প্রজন্ম সত্যিকার অর্থে কি চায় সেই ম্যান্ডেট বাংলাদেশবাসী ও পুরো পৃথিবীবাসী দেখতে পাবে ইনশাল্লাহ। আমরা বিজয়ের আগ মুহুর্তে পর্যন্ত ময়দানে টিকে থাকবো।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ