ঢাকা শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
রাজবাড়ীর কাজীকান্দা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৪টি মাদক মামলার আসামী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-০৯ ১৪:০৪:২৭

 যৌথ বাহিনীর একটি দল গত ৮ই জানুয়ারী দিনগত ভোর রাত ৩টার দিকে রাজবাড়ী শহরের কাজীকান্দা(৩নং বেড়াডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্র-গুলি ও ধারালো চাইনিজ কুড়ালসহ ৪টি মাদক মামলার আসামী মোঃ সাগর শেখ (৩৪)কে গ্রেপ্তার করেছে। 
 গ্রেফতারকৃত সাগর শেখ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা এলাকার খোকন শেখের ছেলে।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোঃ সাগর শেখের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরী ১টি বিদেশী পিস্তল, ১টি তাজা গুলি, ১টি পিস্তলের ম্যাগাজিন, ১টি ফায়ার কার্তুজ, ১টি ১৫০ সিসি সুজুকি মোটর সাইকেল, ১টি চাইনিজ কুড়াল ও ১টি এন্ড্রয়েড মোবাইলসহ তাকে গ্রেফতার করেছে।
 উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃত সাগর শেখকে আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত সাগর শেখের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় আরো ৪টি মাদক মামলা রয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে। 

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্
বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে---খৈয়ম
রাজবাড়ী জেলায় পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবে ১৩,১৪৯ জন
সর্বশেষ সংবাদ