রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর উদ্বোধন গতকাল ৯ই জানুয়ারী দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
খেলাধুলার মাধ্যমে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, নিয়মিত খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং রাজবাড়ীতে ক্রীড়াবান্ধব পরিবেশ আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বিষয়ে অবহিত করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শাহিদুল ইসলাম, রাজবাড়ী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুুরুল আলম দুলালসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কোচ, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই আয়োজন রাজবাড়ীর ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
জানা গেছে, গ্রুপ পর্বের প্রথম খেলায় রাজবাড়ী জেলা ও শরীয়তপুর জেলা মোকাবিলা করে। খেলার নির্ধারিত সময়ে রাজবাড়ী জেলা ৩-০ গোলে শরীয়তপুরকে পরাজিত করে বিজয়ী হয়েছে।



