ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক আসহাবুল ইয়ামিন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০১-১৯ ১৫:১১:৫১

 রাজবাড়ীর জনপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার চীফ রিপোর্টার ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন(৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 জানা গেছে, ডায়াবেটিক রোগে আক্রান্ত আসহাবুল ইয়ামিন গতকাল ১৯শে জানুয়ারী সকাল ৬টার দিকে বুকে ব্যথা ও হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে সকাল ৮টার দিকে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা প্রদানের পর দুপুরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি ৪৮ ঘন্টার নিবিড় পর্যবেক্ষনে রয়েছে। আসহাবুল ইয়ামিনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

ফরিদপুরে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
খানগঞ্জ ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে কলসকে বিজয়ী করতে স্বতন্ত্র  প্রার্থী নাসিরুল হক সাবুর ব্যাপক গণসংযোগ
সর্বশেষ সংবাদ