রাজবাড়ীর জনপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার চীফ রিপোর্টার ও দৈনিক খবরের জেলা প্রতিনিধি আসহাবুল ইয়ামিন(৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ডায়াবেটিক রোগে আক্রান্ত আসহাবুল ইয়ামিন গত ১৯শে জানুয়ারী সকাল ৬টার দিকে বুকে ব্যথা ও হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে সকাল ৮টার দিকে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা প্রদানের পর দুপুরে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। গতকাল ২০শে জানুয়ারী সন্ধ্যায় তার এনজিওগ্রাম পরীক্ষা সম্পন্ন হয়। বর্তমানে তিনি ৪৮ ঘন্টার নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। আসহাবুল ইয়ামিনের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।



