ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০১-২০ ১৪:২২:৪৭

 বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ২০শে জানুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে জেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন মনি, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আইয়ুব আনসারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন ও রাষ্ট্র পরিচালনায় তার উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আলোকপাত করেন ও তার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

ফরিদপুরে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
খানগঞ্জ ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে কলসকে বিজয়ী করতে স্বতন্ত্র  প্রার্থী নাসিরুল হক সাবুর ব্যাপক গণসংযোগ
সর্বশেষ সংবাদ