ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
রাজবাড়ী-২ আসনের জামায়াতের প্রার্থী হারুন-অর রশিদের মনোনয়ন প্রত্যাহার
  • মোক্তার হোসেন
  • ২০২৬-০১-২০ ১৪:২৩:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে অবশেষে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর রশিদ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
 গতকাল ২০শে জানুয়ারী দুপুর ১টার দিকে রিটার্নিং অফিসার ও রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। 
 এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ ও পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 এ বিষয়ে রাজবাড়ী-২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণে আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। আমি রাজনৈতিক কিংবা কোন প্রতিপক্ষের চাপে প্রভাবিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করছি না। আমি স্বেচ্ছায় প্রত্যাহার করেছি।
 জানা গেছে, ১০ দলীয় জোটে জামায়াতের সাথে এনসিপির আসন সমঝোতা হয়েছে। সেই জোটের আসন সমঝোতার কারণে রাজবাড়ী-২ আসনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির থেকে রাজবাড়ী-২ আসনের প্রার্থী হয়েছে জামিল হিজাজী।
 উল্লেখ্য, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মরহুম ডাঃ এ.কে.এম আসজাদ নির্বাচিত হয়েছিলেন। এবারের গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ শুরু থেকেই জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদ জোরে সরে মাঠে ছিলেন।

 

পাংশায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা  প্রতীকের প্রার্থী এডঃ নূরুল ইসলামের গণসংযোগ
গোয়ালন্দে জাতীয় পার্টির প্রার্থী বাচ্চুর গণসংযোগ
সর্বশেষ সংবাদ