আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে ২জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
গতকাল ২০শে জানুয়ারী রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজবাড়ী-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা কুতুবুদ্দিন ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন-অর রশিদ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জানা গেছে, রাজবাড়ী-১ আসন থেকে কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি। এই আসন থেকে মোট ৪জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস, জাতীয় পার্টি মনোনীত খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
অপরদিকে রাজবাড়ী-২ আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মোঃ হারুন-অর রশিদ, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, এনসিপি মনোনীত প্রার্থী জামিল হিজাযী, জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিউল আজম খান, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ জাহিদ শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মালেক, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল প্রতিদ্বন্দ্বীতা করবেন।
আজ ২১শে জানুয়ারী রিটার্নিং অফিসার তার দপ্তর থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করবেন।



