বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন শাখার উদ্যোগে গতকাল ৩রা ফেব্রুয়ারি বিকালে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। বসন্তপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে ১১ দলীয় জোট মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।পথসভায় অন্যান্যর মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান, সদর উপজেলা শাখা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, জামায়াত নেতা ডাঃ মোঃ ইউনুছ আলী মোল্লা ও যুবশক্তির (এনসিপি) অফিস সম্পাদক মোহাম্মদ আসাদুর রহমান সহ স্থানীয় অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
পথসভায় জামায়াত নেতা প্রফেসর ডঃ মতিয়ার রহমান, মোঃ সোহরাব আলী মোল্লাসহ জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ মনির হোসেন।
প্রধান অতিথি হিসেবে ১১ দলীয় জোটের প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন শোষণ মুক্ত এবং ইনসাফ পূর্ণ এক বাংলাদেশের স্বপ্ন দেখে, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করবে। যেখানে কোন জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। আমরা শাসক হতে চাই না আমরা জাতির সেবক হবো। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সকল পর্যায় নেতাকর্মীকে আগামী ১২ই ফেব্রুয়ারী ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভোটের হিসাব আমাকে বুঝে নিতে হবে, এই মানসিকতা নিয়ে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে।



