ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
ধানের শীষের ভোট দিয়ে সরকার গঠনে বিএনপিকে সহযোগিতা করতে ভোটারদের প্রতি খৈয়মের আহবান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-০৩ ১৭:২২:১৭

 রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল ৩রা ফেব্রুয়ারি বিকেলে বানীবহ বাজারে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
 বানীবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহতাব উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল হাসান আরিফ, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
 পথসভা পরিচালনা করেন বানীবহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিন উদ্দিন মোল্লা, বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম ও বানীবহ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাবলু সরদার।
 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আসন্ন নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে সরকার গঠনে বিএনপিকে সহযোগিতা করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

পাংশায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা  প্রতীকের প্রার্থী এডঃ নূরুল ইসলামের গণসংযোগ
গোয়ালন্দে জাতীয় পার্টির প্রার্থী বাচ্চুর গণসংযোগ
সর্বশেষ সংবাদ