ঢাকা রবিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৬
রাজবাড়ীতে ডিবির অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা হাফিজুল গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-০৪ ১৪:৩৯:৪১

রাজবাড়ীতে ২হাজার পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা মোঃ হাফিজুল ইসলাম (৩০)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। 
 গতকাল ৪ঠা ফেব্রুয়ারি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ।
 গ্রেপ্তারকৃত হাফিজুল ইসলাম রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের জসিম উদ্দিন বুলুর ছেলে।
 রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গত ৩রা ফেব্রুয়ারি বিকেল পৌনে ৬টার দিকে বিনোদপুর ভাজনচালা মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থেকে ২হাজার পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
 তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে।

ফরিদপুরে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
খানগঞ্জ ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে কলসকে বিজয়ী করতে স্বতন্ত্র  প্রার্থী নাসিরুল হক সাবুর ব্যাপক গণসংযোগ
সর্বশেষ সংবাদ