রাজবাড়ী জেলার পাংশায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করেছে যৌথ বাহিনী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩রা ফেব্রুয়ারী দিনগত রাত ২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীরের বাসায় অবৈধ অস্ত্রের তথ্যের ভিত্তিতে পাংশা আর্মি ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী জাহাঙ্গীর বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ২টি দেশীয় অস্ত্র তৈরির কাটিং মেশিন, ১পিস ইয়াবা এবং সেবন করার সরঞ্জামাদি, ৫টি দেশীয় চাকু, ২টি চাইনিজ কুড়াল, ১টি স্মার্ট ফোন ও ১টি ব্যাটন উদ্ধার করা হয়।
অভিযুক্ত জাহাঙ্গীর পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামাল পাংশা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



