রাজবাড়ী-১ আসনের ১১দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্ব ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে দেশের আলেম ওলামাদের জন্য কাজ করা হবে। তাদরেকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে। আলেম ওলামাদের জন্য যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।
গতকাল ৪ঠা ফেব্রুয়ারি সকাল ১০টায় সদর উপজেলা মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা উলামা বিভাগের আয়োজনে ওলামায়ে কেরাম ও আইম্মায়েগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ নূরুল ইসলাম বলেন, আমি নেতা হবার জন্য আসিনি। আমি আপনাদের সেবক হওয়ার জন্যে এসেছি। নির্বাচনে আমরা যদি ১৫১টি আসন পেতে পারি তাহলে আমরা সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সরকার গঠন করলে ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করা হবে। চাঁদাবাজ মুক্ত, দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র গঠন করা হবে।
তিনি আরও বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্ব ১১ দলীয় জোটের নেতৃত্ব একটি নতুন বাংলাদেশ গঠন করা হবে। যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে কোন অন্যায় অত্যাচার, সন্ত্রাস থাকবে না, ধর্মীয় কোন ভেদাভেদ থাকবে না। তাই আগামী ১২ তারিখ আপনারা ১১ দলীয় জোটের পক্ষে রায় দিবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সৈয়দ আহম্মেদের সভাপতিত্বে ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দারের সঞ্চালনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর মোঃ আক্তারুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম, ভান্ডারিয়া দরবার শরীফের উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা সিরাজুল কবীর, শ্রীপুর লজ্জাতুন্নেচ্ছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুর রহমান, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি ও ভাজনচালা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস আলী মোল্লা, সাবেক সিনিয়র সহকারী সচিব মোঃ কাছিম উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ, শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেমায়েত উদ্দিন, বিচিত্রা দারুসসুন্না হাফেজিয়া মাদ্রাসার পরিচিালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ নোমানী, গোয়ালন্দ উপজেলা ওলামা বিভাগের সভাপতি ও গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সিয়াম হোসাইন, মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, সদর উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা সাব্বির সাদী, বরাট আকিরুন্নেছা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি মাওলানা আব্দুল হাই ও সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর(ভারপ্রাপ্ত) অধ্যাপক হেলাল উদ্দিন, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, জামায়াতে ইসলামীর অন্যতম নেতা ডাঃ মোঃ ইউনূস আলী মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ রনজু বিশ্বাস, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনসহ ৭ শতাধিক ওলামায়ে কেরাম ও আইম্মায়েগণেরা উপস্থিত ছিলেন।



