বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৬ই ফেব্রুয়ারি বেলা ১২টায় ভাবানীপুর পানি উন্নয়ন বোর্ডের অফিস প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউনূস আলীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বক্তব্য রাখেন
এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঝ আনোয়ারুল হাসান টুটুল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শফিক আহমেদ চৌধুরী অপু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।



