ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কালুখালীতে যৌথ বাহিনীর টহল
  • বোরহান উদ্দিন
  • ২০২৬-০২-০৬ ১৫:০৪:০৯

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথ টহল পরিচালিত হয়েছে।
 গতকাল ৬ই ফেব্রুয়ারি বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, সড়ক ও জনসমাগমপূর্ণ স্থানে এ যৌথ টহল পরিচালনা করা হয়।
 টহল কার্যক্রমে নেতৃত্ব দেন কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ। যৌথ টহলে সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন।
 এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নসমূহে অবস্থানরত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইন বহির্ভূত কর্মকান্ডে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রার্থীদের সমর্থক ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়।
 প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের যৌথ টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 কালুখালীর মৃগীতে সরকারী জমি লীজ নিয়ে বিপাকে কৃষক॥চাষে বাধা॥থানায় অভিযোগ
আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়ার লঞ্চ ও ফেরী ঘাট পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রী
গোয়ালন্দে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ