ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডঃ নূরুল ইসলামের গণসংযোগ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-০৭ ১৪:৫২:৫৫

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের গণসংযোগ করেছেন ১১দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলাম।
 গতকাল ৭ই ফেব্রুয়ারি সকাল ৮টায় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা, শ্রীপুর ও হোসনাবাদ এলাকায় গণসংযোগ করেন।
 এ সময় রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা মোঃ লিয়াকত হোসেন, ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ শাহিনুর রহমান ও পৌর যুব বিভাগের সেক্রেটারী মোঃ ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 গণসংযোগকালে ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

 

 কালুখালীর মৃগীতে সরকারী জমি লীজ নিয়ে বিপাকে কৃষক॥চাষে বাধা॥থানায় অভিযোগ
আরিচা-পাটুরিয়া ও দৌলতদিয়ার লঞ্চ ও ফেরী ঘাট পরিদর্শন নৌপরিবহন প্রতিমন্ত্রী
গোয়ালন্দে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ