ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
সুরাজ মোহিনী ইনস্টিটিউটে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০২-০৭ ১৪:৫৩:২০

 রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ঐতিহ্যবাহী সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ৭ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম.এ সহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন মিয়া, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম লাল ও অভিভাবক প্রতিনিধি গভার্নিং বডি সুরাজ মোহিনী ইনস্টিটিউটের মোঃ সালাহ উদ্দিন প্রমুখ। 
 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবি এডঃ মোঃ আসলাম মিয়া। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ শাহজাহান মুন্সী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ শাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ৮জন শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত কারণে তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 
 ১৯০১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এই প্রথম এডঃ মোঃ আসলাম মিয়ার সার্বিক সহযোগিতায় অবসরজনিত শিক্ষক ও কর্মচারীদের জাঁকজমকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। 
 অবসর গ্রহণকারীরা হলেন- সাবেক প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন বিশ^াস, সাবেক প্রধান শিক্ষক মুন্সী মোঃ আব্দুল জব্বার, সাবেক সিনিয়র শিক্ষক মোঃ মতিউর রহমান, অশোক কুমার মজুমদার, মোহাম্মাদ আলী সিদ্দিকী, দেওয়ান আব্দুল মতিন, মোঃ মনিরুজ্জামান লিটন, সাবেক কর্মচারী মোঃ মোতালেব শেখ ও মৃত সোহরাব মোল্লার অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়। 
 অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন সেলিম। 
 অনুষ্ঠানের সমাপনীতে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

উপজেলার সকল সরকারী দপ্তরের কাজ থাকবে দৃশ্যমান ও জবাবদিহিতামূলক---অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের কঠোর হুশিয়ারী
বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসাবশেষের মধ্যে আছে ---অর্থ উপদেষ্টা ড. তিতুমীর
সর্বশেষ সংবাদ