ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান
  • তনু সিকদার সবুজ
  • ২০২৬-০২-০৭ ১৪:৫৬:১৬

 জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে সুরক্ষা দিয়ে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিএনপি বিগত দিনগুলোতে রাষ্ট্র পরিচালনা দায়িত্বে থেকেও আপনাদের জন্য কাজ করেছে।
 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামে মহানাম যজ্ঞানুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর রশিদ।
 গতকাল ৭ই ফেব্রুয়ারি বিকালে বকচর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে তিনি আরো বলেন, হিন্দু ধর্মালম্বীদের সাথে রেখে বিএনপি বিগত দিনে রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি বরাবরই আপনাদের পাশে ছিলো এবং আছে। আপনারা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেন। 
 তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে করার আহবান জানিয়ে বলেন, আগামী ১২ তারিখ আপনারা সকালে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আসবেন নির্ভয়ে। এই মহানামযজ্ঞানুষ্ঠানে আমার জন্য সবাই আশীর্বাদ করবেন। আমি যেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।
 এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক  এডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এডঃ কামরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এডভোকেট আসলাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি শওকত সিরাজ, সহ-সভাপতি জাফর আলী মিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলার সকল সরকারী দপ্তরের কাজ থাকবে দৃশ্যমান ও জবাবদিহিতামূলক---অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের কঠোর হুশিয়ারী
বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসাবশেষের মধ্যে আছে ---অর্থ উপদেষ্টা ড. তিতুমীর
সর্বশেষ সংবাদ