ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
নির্বাচন উপলক্ষে গোয়ালন্দের মহাসড়কে নিরাপত্তা জোরদার॥চলছে তল্লাশী অভিযান
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০২-০৭ ১৪:৫৯:১৮

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মহাসড়কে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার বৃদ্ধি করেছে গোয়ালন্দ ঘাট থানা ও জেলা ট্রাফিক পুলিশ।
 গতকাল ৭ই ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা গোয়ালন্দ বাসস্ট্যান্ড, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ ও ট্রাফিক বক্সের সামনে বিভিন্ন স্থান হতে আগত বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটর সাইকেল তল্লাশি করা হয়। এ সময় জেলা ট্রাফিক পুলিশের সহায়তায় নম্বরবিহীন ৬টি মোটর সাইকেল আটক করে মামলা দেওয়া হয়।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোমিনুল ইসলাম বলেন, সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও উপজেলা জুড়ে নিরাপত্তার স্বার্থে তল্লাশি অভিযান চলছে। নির্বাচনের আগ পর্যন্ত এমন তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার সকল সরকারী দপ্তরের কাজ থাকবে দৃশ্যমান ও জবাবদিহিতামূলক---অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের কঠোর হুশিয়ারী
বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসাবশেষের মধ্যে আছে ---অর্থ উপদেষ্টা ড. তিতুমীর
সর্বশেষ সংবাদ