ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজবাড়ী-২ আসনের কলস প্রতীককে বিজয়ী করতে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু গতকাল ৭ই ফেব্রুয়ারি তার কলস প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি, বহরপুর, নবাবপুর জামালপুর, নারুয়া, ইসলামপুর ও জঙ্গল ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগকালে বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু কলস প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন।
বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু বলেন, দলীয় প্রতিকে আমি সংসদ সদস্য ছিলাম। বালিয়াকান্দি কালুখালী ও পাংশায় উন্নয়ন আমি করেছিলাম। সবাই ভালো করে জানেন। ১২ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে এগিয়ে আমার কলস প্রতীকে ভোট দিবেন এই প্রত্যাশা রাখছি।
এ সময় রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য খোন্দকার ছদরুল আমিন হাবিব ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেনসহ বিপুল সংখ্যক সমর্থক নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন।



