রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল ৭ই ফেব্রুয়ারি বিকেলে বেলগাছি স্টেশন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন চৌধুরীর স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
এ সময় খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহমান, সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আসন্ন নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে সাথে থাকার আহ্বান জানান।



