ঢাকা শনিবার, মার্চ ১৪, ২০২৬
ফরিদপুরে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী
  • মাহবুব পিয়াল
  • ২০২৬-০২-০৭ ১৫:০২:৩৫

ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পুকুরে তল্লাসী চালিয়ে বস্তা ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে অংশ নেয়। 

 গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফরিদপুর আর্মি ক্যাম্পে প্রেস বিফিং এ সব তথ্য জানান ১৫ আরই ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদীন । 
 প্রেস বিফিং এ জানানো হয়, ফরিদপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদের নেতৃত্বে গতকাল শনিবার জেলার সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের পাশে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন পুকুরে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার হয়।
 প্রেস বিফিং এ জানানো হয়, নাশকতার উদ্দেশ্যে সংরক্ষণ করে পুকুরে অস্ত্র ও গোলাবারুদ ফেলে রাখা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়।
 প্রথমে সেচ যন্ত্র দিয়ে পুকুরের পানি সরানো হয়। পুকুরে অধিক পানি থাকায় পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহায়তায় জাল টেনে পুকুর থেকে ৪টি প্যাকেট ও বস্তা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৪টি বিদেশী পিস্তল, ২টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬টি পিস্তলের গুলি, ২টি কার্তুজ ১০০টি বিভিন্ন আকারের ধারালো অস্ত্র, ৮টি চাইনিজ কুড়াল, শরকির ধারালো অংশ রয়েছে। নির্বাচন সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলার সকল সরকারী দপ্তরের কাজ থাকবে দৃশ্যমান ও জবাবদিহিতামূলক---অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা তিতুমীর
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়মের কঠোর হুশিয়ারী
বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসাবশেষের মধ্যে আছে ---অর্থ উপদেষ্টা ড. তিতুমীর
সর্বশেষ সংবাদ