রাজবাড়ী-১ আসনের ১১দলীয় জোটের আয়োজনে দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনী সমাবেশ ও গণমিছিল গতকাল ৮ই ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে নির্বাচনী সমাবেশ শেষে বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি রেলগেট হয়ে রাজবাড়ী বড় বাজার ঘুরে শ্রীপুর জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। মিছিলে দাঁড়িপাল্লার সমর্থকদের উপস্থিতিতে জনস্রোত তৈরি হয়। এ সময় দাঁড়িপাল্লার সমর্থকেরা প্লাকার্ড নিয়ে শহরে মিছিল করে।
রেলওয়ে মাঠে সমাবেশে রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মোঃ আলিমুজ্জামান, বায়তুল মাল সম্পাদক মোঃ ফেরদৌসুর রহমান, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর হেলাল উদ্দিন, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মোবারক হোসেন ও এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাঈদুজ্জামান সাকিব প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মামুনুল ইসলাম, পৌর সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, সদর উপজেলার সাবেক মাওলানা সৈয়দ আহম্মেদ, গোয়ালন্দ উপজেলা সেক্রেটারী এডভোকেট মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌর আমীর জালাল উদ্দিন প্রামাণিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এ্যাডভোকেট রঞ্জু বিশ্বাস, পৌর যুব বিভাগের সভাপতি রাজু আহমেদ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তাহের, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের রাজবাড়ী সদর উপজেলার সভাপতি মুফতি ওয়াহিদুল ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-১ আসনের ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, আমরা সকলেই জানি ১২ তারিখে নির্বাচন। এই নির্বাচন দেশ বাঁচানোর নির্বাচন। ১২ তারিখের নির্বাচন ১৮ কোটি মানুষের মুক্তির নির্বাচন। ১২ তারিখের নির্বাচন দেশ থেকে দুর্নীতি মুক্তির নির্বাচন। এই নির্বাচন হবে মানবিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ হবে। এই নির্বাচনে আমাদের মানবিক রাষ্ট্র ও ন্যায় ইনসাফ মুক্ত রাষ্ট্র গঠনের জন্য সারা দেশব্যাপী আলোড়ন শুরু হয়েছে, জনসাধারণের মাঝে জাগরণ তৈরি হয়েছে।
তিনি বলেন, রাজবাড়ী-১ আসনের নারী-পুরুষ, শ্রমিক, কৃষক, ছাত্র সকল পেশার মানুষ জেগে উঠেছে ওই দুর্নীতিবাজদের, সন্ত্রাসবাজদের, টেন্ডারবাজদের, মাদকসেবীদের বিরুদ্ধে। আজকে যারা ওই দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে পরিবর্তন করে একটি ন্যায় ইনসাফপূর্ণ, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশব্যাপী বিশেষ করে রাজবাড়ী-১ আসনের জনসাধারণ সকলে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা আশাকরি ১২ তারিখের নির্বাচন পর্যন্ত সকলে মিলে আমাদের কাঙ্খিত নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করে ওদের রক্তচক্ষুকে আমরা ভ্রুক্ষেপ না করে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের এই নির্বাচনে নতুন একটি বাংলাদেশ বিনির্মানের জন্য এগিয়ে যাচ্ছে, স্বপ্ন দেখছে তখন আমাদের কিছু কিছু ভাইয়েরা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। যারা নিজেরা ধর্ম পালন করেনা তারা নিজেরা ঘোষণা দিচ্ছে ধর্ম এবং রাষ্ট্র একটি ভিন্ন জিনিস। তারা নারীদেরকে ভুল বুঝাচ্ছে। আমরা বলতে চাই এধরণের মিথ্যা কথা দিয়ে দেশবাসীকে আর বোকা বানানো যাবেনা। আপনারা স্বপ্ন দেখছেন আবার ক্ষমতায় এসে লুটপাট করবেন, এই স্বপ্ন রাজবাড়ী-১ আসনের ভাইয়েরা ধূলিসাৎ করে দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ।



