“ভোট দেব কিসে, ধানের শীষে, ১২ ফেব্রুয়ারি সারাদিন, ধানের শীষে ভোট দিন”-এ শ্লোগানে রাজবাড়ী-১ আসনের গোয়ালন্দে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারি বিকাল ৪টায় গোয়ালন্দ শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ থেকে গণমিছিল ও পরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজবাড়ীর সার্বিক উন্নয়ন, দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে শান্তিপূর্ণ পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনসার ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
গণমিছিল ও পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ(অবঃ) এবিএম আলম দুলাল, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মোঃ সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক আহবায়ক এডঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক এডভোকেট নেকবর হোসেন মনি, মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবু বক্কার ছিদ্দিক, সাবেক সভাপতি মোঃ রুস্তম আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।



