ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
একুশে বইমেলায় পান্থ আফজালের ‘তারকাদের অন্তরালের গল্প’
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৪ ১৪:২৭:৪৫

২০১৯ সালের বইমেলায় প্রকাশিত হয় বিনোদন সাংবাদিক ও সাহিত্যিক পান্থ আফজালের প্রথম গ্রন্থ ‘তারার মুখে তারার গল্প’।
 যেখানে দেশ-বিদেশের ৫১জন শোবিজ তারকার অপ্রকাশিত সাক্ষাৎকার ঠাঁয় পায়। সেসময় বইটি পাঠকদের মাঝে ব্যাপক সমাদৃত হয়। এরপর স্বল্প বিরতি।  তবে এ বছরে এবার তিনি নিয়ে এলেন শোবিজ জগতের তারকাদের অজানা বিষয় নিয়ে গ্রন্থ ‘তারকাদের অন্তরালের গল্প’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
 বইমেলায় অনিন্দ্য প্রকাশের স্টল নাম্বার ৫৬৫-৫৬৯ তে পাওয়া যাবে বইটি। তারকাদের আমরা দেখি আলোয়, ক্যামেরার সামনে, রেড কার্পেটে। কিন্তু সেই ঝলমলে পর্দার পেছনে থাকে সংগ্রাম, ব্যর্থতা, ত্যাগ আর অবিশ্বাস্য অধ্যবসায়ের গল্প। শুটিং স্পটের মজার ঘটনা বা অভিজ্ঞতা, একটি গান সৃষ্টির পেছনের প্রেক্ষাপট কিংবা তারকাদের গল্পের ফুলঝুরিতে অন্য তারকার মজার কাহিনী ফুটে উঠেছে এই বইটিতে। 
 পান্থ আফজাল বলেন, ‘তারকা জগতের বিভিন্ন বিষয় এই বইটিতে তুলে ধরতে চেষ্টা করেছি। যেসব বিষয় নিয়ে শোবিজ ভক্ত বা পাঠকদের কৌতূহল রয়েছে। আশা করি, পাঠকদের কাছে সুখপাঠ্য হবে। আর বিশেষ কৃতজ্ঞতা জানাই অনিন্দ্য প্রকাশের প্রতি বইটি প্রকাশের উদ্যোগ নেওয়ার জন্য।’
 এবারের বইমেলায় বেশ কিছু নতুন বই নিয়ে এসেছে অনিন্দ্য প্রকাশ। এর মধ্যে ‘‘তারকাদের অন্তরালের গল্প’ স্বকীয় শক্তিতে আলাদা জায়গা করে নেবে প্রকাশকের প্রত্যাশা।
 উল্লেখ্য, প্রায় ১৭ বছর ধরে বিনোদন সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন পান্থ আফজাল। ক্রিয়েটিভ রাইটার ও সিলেব্রেটি শো উপস্থাপনার পাশাপাশি যুক্ত রয়েছেন থিয়েটার ও আবৃত্তি সংগঠনের সঙ্গে। সংগীতেও তিনি সমান পারদর্শী।

 

একুশে বইমেলায় পান্থ আফজালের ‘তারকাদের অন্তরালের গল্প’
দৈনিক মাতৃণ্ঠের ২২তম  জন্মদিনে সংগ্রামী অভিনন্দন
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ, কি করা উচিত বাংলাদেশের?
সর্বশেষ সংবাদ