ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
কালুখালীর ফুল কাউন্নাইরে ২টি পরিবারের জন্য ব্রীজ নির্মাণ করছে উপজেলা এলজিইডি!
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৬-০৩-০৪ ১৪:৩৪:০৩

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব ফুল কাউন্নাইর এলাকায় একটি খালের উপর সংযোগ সড়ক ছাড়াই দুইটি পরিবারের জন্য ১০০ ফিটের মধ্যে নির্মাণ করা হচ্ছে দুইটি ব্রীজ। আর এ ঘটনায় এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 
 এক পরিবারের স্বার্থে একটি ব্রীজের স্থান পরিবর্তন করে ব্রীজ নির্মাণের অভিযোগ এনে গতকাল ৪ঠা মার্চ পূর্ব ফুল কাউন্নাইর (নির্মাণাধীন) ব্রীজ এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। 
 মানববন্ধনে এলাকাবাসী জানায়, আমাদের এখানে(মোসলেম) বাড়ির সামনে একটি ব্রীজ নির্মাণ করার জন্য মাপ-ঝোপ করে গেছে। একটি বিদ্যুতের খুঁটিও সরানো হয়েছে। কিন্তু ব্রীজটি এখানে না করে চাঁদ আলীর বাড়ির সামনে করা হচ্ছে। একই স্থানে আরোও একটি ব্রীজ নির্মাণ করা হচ্ছে। একটি পরিবারের জন্য ১০০ ফিট জায়গার মধ্যে দুইটি ব্রীজ নির্মাণ করা হচ্ছে। অথচ এখানে ব্রীজ হলে প্রায় ৫০টি পরিবার খাল পারাপারে সুবিধা পাবে। এছাড়াও কৃষকরা তাদের কৃষি পণ্য আনা নেওয়া ও শিক্ষার্থী তাদের নির্বিঘেœ তাদের শিক্ষ প্রতিষ্ঠানে যেতে পারবে।
 এ সময় চাঁদ আলী বলেন, আমি ও আমার বোন শাহিদার বাড়ির সামনে ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশ দিয়ে কোন রাস্তা নেই। এখানে আমাদের দুইটি পরিবারের জন্য এই ব্রীজটি নির্মাণ করা হচ্ছে। 
 স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে গেলে উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাসকে পাওয়া যায়নি। তার দপ্তর সূত্রে জানা যায়, ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় তিনটি ব্রীজ, একটি অফিসসহ মোট ৫টি কাজের জন্য ২ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ হয়েছে।
 এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ