রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়নে মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত পোড়াভিটা নামক এলাকা দখলমুক্ত করা এবং অবৈধ দখলকারীদের উচ্ছেদের জন্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশে সরেজমিন জায়গাটি পরিদর্শন করেছে একটি প্রতিনিধি দল।
গতকাল ৪ঠা দুপুরে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলালের নেতৃত্ব গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, গোয়ালন্দ উপজেলা বিএনপি, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির নেতারা গিয়ে পোড়াভিটা এলাকাটি পরিদর্শন করেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, দৌলতদিয়ার পোড়াভিটা নামক এলাকাটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন মাদক ব্যবসায়িরা অবস্থান করে মাদল কেনাবেচা করে থাক পোড়াভিটার জায়গাটি রাজবাড়ী পৌরসভার। দৌলতদিয়ার এই মাদকের হাট পোড়াভিটা এলাকা থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদের জন্য গত ৩রা মার্চ দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুমে গোয়ালন্দ উপজেলার উন্নয়ন সমন্বয় সভায় মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নির্দেশনা দিয়েছে।
প্রতিমন্ত্রীর নির্দেশেক্রমে আজ গোয়ালন্দ ঘাট থানা পুলিশ উপজেলা বিএনপি ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দৌলতদিয়ার পোড়াভিটা নামক মাদক ব্যবসায়ীরা যারা পৌরসভার জায়গায় অবৈধভাবে ঘর-বাড়ি উত্তোলন করে এই ব্যবসা পরিচালনা করছে তাদেরকে উচ্ছেদ করে ওই এলাকায় ছাত্র যুবকদের খেলার মাঠ হিসেবে নির্ধারণ করার জন্য আমরা সরেজমিন পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছি। আগামী ৭দিনের মধ্যে রাজবাড়ী পৌরসভার সার্ভেয়ার দিয়ে মাপ দিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। জেলায় কোন মাদক কারবারীদের আস্তানা থাকবে না।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান নূর ইসলাম মুন্নু, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডলসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



