ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
পাংশায় মাদক বিরোধী অভিযানে ৫জনের কারাদন্ড॥গ্রেফতার-৪
  • আকাশ মাহমুদ
  • ২০২৬-০৩-০৫ ১৫:২৪:১৫

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৫জনকে মোবাইল কোর্টে কারাদন্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩জন এবং একটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামীসহ আরও ৪জনকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
 পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ঠা মার্চ রাত সাড়ে ১০টার দিকে পাংশা মডেল থানার এসআই মোঃ চান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন।
 অভিযানকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামের মন্টু মোল্লার বসত বাড়িতে মাদক সেবনরত অবস্থায় ৫জনকে আটক করা হয়। পরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল হক মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
 দন্ডপ্রাপ্তরা হলো- চর দুর্লভদিয়া গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে আসিক হোসেন(২৪), চরঝিকড়ী গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ তারেক(২৫), চর লক্ষীপুর গ্রামের পাচু মন্ডলের ছেলে তেবেল হোসাইন(২২), চর দুর্লভদিয়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে মন্টু মোল্লা(৫০) এবং একই গ্রামের মোশারফ মোল্লার ছেলে ঠান্ডু মোল্লা(৪৮)।
 এদিকে একই রাতে অভিযান চলাকালে রাত ১১টার দিকে পাংশা পুরাতন বাজার দরগা মোড় এলাকা থেকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে উচ্চস্বরে চিৎকার করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করায় তিনজনকে গ্রেফতার রা হয়।
 গ্রেফতারকৃতরা হলো- চর লক্ষীপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে আজগর আলী(৩৫), একই গ্রামের সালাম মন্ডলের ছেলে মেহেদী হাসান রুবেল(৩৪) এবং ঢেকিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মোঃ জামাল প্রামাণিক(৪৭)।
 অভিযান চলাকালে আরও একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসামী বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রফিকুল মিয়া (৪০)কে গ্রেফতার করা হয়।
 এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ৪জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ