ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
গোয়ালন্দে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৬-০৩-১২ ১৫:৪১:২৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গতকাল ১২ই মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ স্বপ্নীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজিরুল ইসলাম তিতাস সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতের স্মরণে বিশেষ প্রার্থনা, রাতে ওজোপাডিকোর তত্ত্বাবধায়নে ব্লাক আউট পালন ও ২৬শে মার্চের রাতের প্রথম প্রহরে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনি, সকালে মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা কোট চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, দিনের দ্বিতীয় অধিবেশনে প্রীতি ফুটবল ম্যাচ ও সংগীত পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

জনসেবার মানোন্নয়নে উপজেলার  সকল দপ্তরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে --নবাগত জেলা প্রশাসক
বালিয়াকান্দিতে ভোক্তার অধিকারের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
বালিয়াকান্দিতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের বসার জন্য বিশ্রামাগার তৈরি করে দিলেন সংসদ সদস্য
সর্বশেষ সংবাদ