আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিআইডব্লিউটিএ’রর আরিচা ডিভিশনের আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়ার লঞ্চ ঘাট ও ফেরী ঘাটসমূহ গত ১১ই মার্চ সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান।
প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডঃ. নূরুন্নাহার চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ মুহিদুল ইসলাম, সদস্য(প্রকৌশল) ও যুগ্মসচিব এ কে এ এম ফজলুল হক, বিআডব্লিউটিসির চেয়ারম্যান মোঃ সলিম উল্লাহ, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পরিচালক বন্দর ও পরিবহন এ কে এম আরিফ উদ্দিন, প্রধান প্রকৌশলী(পুর) এ. এইচ. মোঃ ফরহাদ উজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং), উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবালয়সহ বিআইডব্লিউটিএ’র স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীকে ঈদুল ফিতর উপলক্ষে বিআইডব্লিউটিএ হতে গৃহীত ব্যবস্থা এবং পাটুরিয়া ভাঙ্গন সম্পর্কে অবহিত করা হয়। প্রতিমন্ত্রী পাটুরিয়া ভাঙ্গন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বস্ত করেন।



