ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
আজ রাজবাড়ীতে আসছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ও সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৬-০৩-১২ ১৫:৪২:৪৮

 রাজবাড়ী জেলা উন্নয়ন কমিটির সভা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সভায় অংশ নিতে দুই দিনের সরকারী সফরে আজ শুক্রবার রাজবাড়ী জেলায় আসছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
 গতকাল ১২ই মার্চ রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। 
 জানা গেছে, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজবাড়ী জেলা সফরের উদ্দেশ্যে আজ ১৩ই মার্চ শুক্রবার সকাল ৮টায় ঢাকাস্থ নিজ বাসভবন থেকে রাজবাড়ী জেলায় গমনের জন্য সড়ক পথে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায়  পাটুরিয়া ঘাটে উপস্থিত ও ফেরী পারাপার হয়ে দৌলতদিয়া ঘাটে আসবেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় উপস্থিতি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অংশ গ্রহণ করবেন। পরে তিনি জুম্মার নামায আদায় করবেন। দুপুর আড়াইটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশগ্রহণ করবেন।
 বিকাল ৫টায় শহরের নান্নু টাওয়ারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সাথে আলোচনা ও ইফতারে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৭টায় ইফতার শেষে পাংশা গমন ও নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
 দ্বিতীয় দিন ১৪ই মার্চ সকাল ৯টায় পাংশা উপজেলার মাছপাড়া গোপালপুর কবরস্থান ও বাহাদুরপুর কবরস্থানে পূর্ব পুরুষগণের কবর জিয়ারত করবেন তিনি। সকাল ১০টায় মাছপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকগণের সাথে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় অংশ নিবেন। সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলা পরিষদে গমন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। দুপুর ২টায়  কালুখালী উপজেলার উদ্দেশ্যে গমন করবেন। দুপুর ২টা ৩০ মিনিটে কালুখালী উপজেলা পরিষদে আগমন এবং মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
 বিকেল সাড়ে ৪ টায় কালুখালী উপজেলার মাহেন্দ্রপুর এলাকায় নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ইফতারে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা ৭ টায় পাংশা উপজেলায় গমন এবং রাত্রিযাপন করবেন। ভোর সাড়ে ৫টায় পাংশা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে রওনা হবেন।  অপর দিকে আজ ১৩ই মার্চ শুক্রবার সকাল সাড়ে ৬টায় রাজধানী ঢাকাস্থ নিজ বাসভবন হতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সড়ক পথে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরী ঘাট হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। দুপুর ২টা ৩০মিনিটে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় শহরের নান্নু টাওয়ারে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। ইফতার শেষে জেলা এ্যাক্রোবেটিক সেন্টার পরিদর্শন করবেন। এ্যাক্রোবেটিক সেন্টার পরিদর্শন শেষে রাত সাড়ে ৭টায়  নিজ বাসভবনে উপস্থিতি ও রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন ১৪ই মার্চ বিকেল সাড়ে ৩টায় তিনি পাংশা উপজেলার যশাই ইউনিয়নে গমন করবেন। বিকেল সাড়ে ৫টায় ভাজনচালা মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। রাত ৭টায় রাজবাড়ী জেলা হতে ঢাকার নিজ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা সড়ক পথে (পদ্মা-সেতু হয়ে) যাত্রা করবেন। রাত ১০ টায় ঢাকাস্থ নিজ বাসভনে উপস্থিত হবেন। 

 

রাজবাড়ীতে অর্থের অভাবে যারা ন্যায় বিচার থেকে  বঞ্চিত হচ্ছে তাদের পাশে রয়েছে লিগ্যাল এইড
রাজবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর লোকোশেডে অভিযানে মোবাইল কোর্টে ৩জন মাদকসেবীর জরিমানাসহ জেল
সর্বশেষ সংবাদ